ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

চার দিন পর উদ্ধার জার্মান পর্যটকের ল্যাপটপ, অভিযুক্ত অধরা

নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

চুরির ঘটনার চার দিন পর জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর ক্যামেরাটি এখনো উদ্ধার করা যায়নি। রোববার রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার শরীফুল হক।

পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেসে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে ট্রেনের একটি সিটের নিচে ব্যাগটি দেখতে পান নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। সেখানে ব্যাগ খুলে ল্যাপটপ পাওয়ার পর বিষয়টি ছেলেকে জানান।

এদিকে গণমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ হারানোর খবর জানতে পারেন অমল সাহা। পরে তিনি ছেলেকে বিষয়টি জানান। রোববার রাতে তাঁর ছেলে অন্তর পুলিশকে ল্যাপটপ পাওয়ার তথ্য দেন। খবর পেয়ে পুলিশ নাটোর শহরের কাপুড়িয়া পট্টিতে নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ল্যাপটপ উদ্ধারের বিষয়টি কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এ জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

এদিকে ল্যাপটপ ও ক্যামেরাসহ পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারে সহায়তাকারী ও তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তির চেহারা শনাক্তের পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনসমাগমপূর্ণ এলাকায় তাঁর ছবি সংবলিত পোস্টার লাগানো হয়।

পুলিশ জানায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান কিরিল ল্যান্ডার উইবার। ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি তিনি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন।

ঘটনার পর জার্মান পর্যটক নাটোর সদর থানায় অভিযোগ জানান। থানায় বসে তাঁর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

ল্যাপটপ উদ্ধার হলেও ক্যামেরা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি এখনো বাকি রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

চার দিন পর উদ্ধার জার্মান পর্যটকের ল্যাপটপ, অভিযুক্ত অধরা

প্রকাশের সময়ঃ ১২:২৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬