ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভোলাহাটে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের চেক বিতরণ

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলাহাট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে যাকাতের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ১৭ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ১ লাখ ৬৪ হাজার ৮০ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলাহাট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সানাউল মোরশেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে যাকাতভিত্তিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামিক ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতারও প্রতিফলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমদ, আরডিও অফিসার মোঃ সবুজ আলী এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মনোয়ার হোসেন। বক্তারা বলেন, যাকাত ইসলামি অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দরিদ্র বিমোচন ও সামাজিক বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চেক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা অনেক পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সানাউল মোরশেদ বলেন, “সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক সুরক্ষা কার্যক্রমের উদ্দেশ্যই হচ্ছে পিছিয়ে পড়া মানুষকে সহায়তা দেওয়া। ইসলামিক ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রকৃত অসহায় ও দুস্থদের চিহ্নিত করে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভোলাহাটে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের চেক বিতরণ

প্রকাশের সময়ঃ ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬