ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

‘একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার’-ভোলাহাটে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বড়গাছী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স শাখা কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প আয়ের পথ তৈরি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ১ হাজার ৪০০ হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। “একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার”—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আজ মঙ্লগবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বড়গাছী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স শাখা কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিটি পরিবারকে ২০টি করে বিনামূল্যে এবং অতিরিক্ত ২০টি করে অর্থের বিনিময়ে, মোট ৪০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়।

ব্র্যাক সূত্র জানায়, হাঁস পালনকে টেকসই ক্ষুদ্র উদ্যোগ হিসেবে গড়ে তুলে বিশেষ করে নারীদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্বল্প খরচে হাঁস পালন করে ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে পরিবারগুলো দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন পানু মিয়া। তিনি বলেন, “গ্রামীণ দরিদ্র পরিবারকে সহায়তার এমন উদ্যোগ শুধু অনুদান নয়, এটি আত্মনির্ভরতার পথ দেখায়। ব্র্যাকের এ কার্যক্রম প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি ও বিমা টিম প্রধান এনামুল আহাম্মেদ, বড়গাছী শাখা ব্যবস্থাপক মোসাঃ মুসলেমা খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক রাজিউল ইসলাম এবং রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন কর্মসূচি) মো. শাহাদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন একটি সম্ভাবনাময় খাত। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর জন্য এটি হতে পারে টেকসই বিকল্প আয়ের উৎস। এতে শুধু আয় বাড়বে না, পুষ্টি ও খাদ্য নিরাপত্তাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিতরণ কার্যক্রমের পাশাপাশি সুবিধাভোগীদের হাঁস পালন, রোগব্যাধি প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনাও দেওয়া হয়, যাতে তারা এই উদ্যোগ থেকে সর্বোচ্চ সুফল পেতে পারেন।

সুবিধাভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবনে আশার আলো হয়ে এসেছে। অনেকেই বলেন, হাঁস পালন করে ডিম বিক্রি ও বাচ্চা উৎপাদনের মাধ্যমে পরিবারে বাড়তি আয় হবে, যা সংসারের খরচ সামলাতে সহায়ক হবে।

ব্র্যাক কর্মকর্তারা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করতে এ ধরনের আয়বর্ধক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

‘একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার’-ভোলাহাটে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

প্রকাশের সময়ঃ ১০:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬