ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

বাঁশঝাড়ের আড়ালে গাঁজা বাণিজ্য ফাঁস- র‌্যাবের হাতে ২ কারবারি গ্রেফতার

এ সময় হাতেনাতে আটক করা হয় জাকির ও শহিদুল কে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন গোমস্তাপুর বাজার এলাকায় গোপনে মাদক বাণিজ্যের আস্তানা গড়ে তোলার সময় ৪ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-১ নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালনা করে।

ঘটনার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল ২০২৬ সকাল ৮টা থেকে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গোমস্তাপুর বাজার এলাকার জনৈক আসাদুজ্জামানের স’ মিলের দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশঝাড়ের নিচে কিছু ব্যক্তি অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

তথ্য যাচাইয়ের পর দ্রুত অভিযান চালিয়ে বিকেল ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে র‍্যাব সদস্যরা কৌশলগতভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে আটক করা হয়-১) মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ ইলিয়াস আলী, গ্রাম- বিশ্বনাথপুর ঘোনটোলা, বিনোদপুর ইউপি,২) মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা- মোঃ লুটু আলী, গ্রাম- বিশ্বনাথপুর মুন্সিটোলা, বিনোদপুর ইউপি
(উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাকির হোসেনের দেহ তল্লাশি করে তার পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ও পাটের রশি দ্বারা বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। তার দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী মোট ০৪ (চার) কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক পরবর্তীতে জব্দ তালিকামূলে ১৪:৪০ ঘটিকায় রেকর্ড করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। যারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

বাঁশঝাড়ের আড়ালে গাঁজা বাণিজ্য ফাঁস- র‌্যাবের হাতে ২ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬