ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

কবরস্থানে অস্ত্রের খোঁজ: দেশি বন্দুক ও ম্যাগাজিন উদ্ধার

গতকাল বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কবরস্থান থেকে দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কবরস্থানের পশ্চিম-দক্ষিণ সীমানার কোণায় একটি সন্দেহজনক কাপড়ের বাজারের ব্যাগ দেখতে পায় র‌্যাব সদস্যরা। পরে ব্যাগটি খুলে তল্লাশি করলে ভেতর থেকে দেশি তৈরি একটি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কোনো দুর্বৃত্তচক্র গোপনে অস্ত্রগুলো সেখানে মজুদ করে রেখেছিল, যা ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। জনবসতিপূর্ণ এলাকার পাশে এমন স্পর্শকাতর স্থানে অস্ত্র মজুদের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

স্থানীয়রা বলছেন, কবরস্থানের মতো নির্জন স্থানকে অপরাধীদের আড়াল হিসেবে ব্যবহার করা নতুন কোনো ঘটনা নয়। তবে এভাবে অস্ত্র মজুদের ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

কবরস্থানে অস্ত্রের খোঁজ: দেশি বন্দুক ও ম্যাগাজিন উদ্ধার

প্রকাশের সময়ঃ ১২:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬