ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ডিবির এএসপি পরিচয়ে তেল নেওয়ার চেষ্টা! শিবগঞ্জে যুবক গ্রেপ্তার

গতকাল শনিবার (২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার গোলাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে তেল নেওয়ার চেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. ওয়ালিউল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার গোলাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ওয়ালিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের ইসারুল হকের ছেলে।

মামলার বাদী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, গত ৩০ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ালিউল্লাহ ধোপপুকুর এলাকার মেসার্স রাকিব ফিলিং স্টেশনে গিয়ে ডিবির অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে লাইনের নিয়ম ভেঙে তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাম্পে উপস্থিত অন্য গ্রাহক ও কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বিষয়টি পুলিশের নজরে এলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, অভিযুক্ত ব্যক্তি কেন এবং কীভাবে পুলিশের পরিচয় ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ভুয়া পরিচয়ে এমন প্রতারণার ঘটনা রোধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ডিবির এএসপি পরিচয়ে তেল নেওয়ার চেষ্টা! শিবগঞ্জে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১২:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬