ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চলন্ত গাড়ির ওপর শতবর্ষী আমগাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

আজ রবিবার (৩ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে ঝোড়ো হাওয়ার মধ্যে চলন্ত একটি প্রাইভেট কারের ওপর বিশাল আকৃতির পুরনো আমগাছ ভেঙে পড়েছে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা চালক ও যাত্রীরা অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন।

রোববার (৩ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ দমকা বাতাস শুরু হলে সড়কের পাশের একটি শতবর্ষী আমগাছ উপড়ে গিয়ে চলন্ত প্রাইভেট কারের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় গাছটি কেটে সরিয়ে নেওয়ার পর বিকেল ৩টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং দ্রুত সময়ের মধ্যে গাছ অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঝড়ের সময় সড়কের পাশে পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চলন্ত গাড়ির ওপর শতবর্ষী আমগাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রকাশের সময়ঃ ০৫:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬