ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

শিবগঞ্জে এলাকাবাসীর অভিযানে ‘পরকীয়া জুটি’ আটক, এলাকায় তোলপাড়

আজ সোমবার (৪ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোরের নীরবতা ভেঙে চাঞ্চল্যকর এক ঘটনায় হাতেনাতে আটক হয়েছেন পরকীয়ায় জড়িত এক নারী-পুরুষ। সোমবার (৪ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সোনাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৭), যিনি ৬ সন্তানের জনক। অপরদিকে আটক নারী শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকার জাহান আলীর মেয়ে মৌসুমী খাতুন, তিনি ২ সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে গোপন সম্পর্ক চলছিল। বিষয়টি এলাকায় চাউর হলেও নিশ্চিত প্রমাণ না থাকায় কেউ সরাসরি কিছু বলতে পারেনি। তবে সোমবার ভোরে গোপনে দেখা করতে এসে অবশেষে এলাকাবাসীর হাতে ধরা পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের আটক করে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু করে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পরিবারের সম্মান ও ভবিষ্যৎ বিবেচনায় সমঝোতার চেষ্টা করছেন।

দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুল বলেন, “উভয়ের সংসার ও সন্তান রয়েছে। বিষয়টি সংবেদনশীল। আমরা পারিবারিক বন্ধন অটুট রাখতে আপোস-মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।”

সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মীমাংসার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন। তবে এই ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে—গোপন এই সম্পর্ক কতদিন চলছিল এবং এর পেছনে আর কী কী তথ্য রয়েছে, তা নিয়ে কৌতূহল থামছে না।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

শিবগঞ্জে এলাকাবাসীর অভিযানে ‘পরকীয়া জুটি’ আটক, এলাকায় তোলপাড়

প্রকাশের সময়ঃ ০৪:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬