ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি, খাল পুনঃখনন কাজের উদ্বোধনে- প্রতিমন্ত্রী

খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোরের লালপুর-বাগাতিপাড়া এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, “এই অঞ্চলের মাটিতে কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না। ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে।”

সোমবার (৪ মে) দুপুরে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুকুরপাড়া ব্রিজ থেকে বড়াল নদীমুখী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রামীণ উন্নয়নে পানির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে, মৎস্যসম্পদ উন্নত হবে এবং জলাবদ্ধতা কমে গিয়ে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি জানান, এ ধরনের উন্নয়ন প্রকল্প ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

দেশের অর্থনৈতিক বাস্তবতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সীমিত সম্পদ ও ঋণের চাপ থাকা সত্ত্বেও সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগ এলাকার কৃষি ও জলব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি, খাল পুনঃখনন কাজের উদ্বোধনে- প্রতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৩৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬