ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

হাটহাজারীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সোমবার (৪ মে) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়। বিষয়টি নজরে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. দিদারুল আলম (৩৫), ছাত্রলীগ কর্মী মো. পারভেজ হোসেন (২৪), মো. ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২), মো. আশরাফুল ইসলাম তামিম (২০) এবং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম (৫৫)।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার রাত সাড়ে ৯টার দিকে জানান, তিন দিনব্যাপী অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হাটহাজারীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬