ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক, উদ্ধার তলোয়ার-কুড়াল

বৃহস্পতিবার (৭ মে) ভোরে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে পশ্চিম দেওভোগ এলাকার হাশেমবাগ তসলিমপট্টিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক রনি কাশিপুর এলাকার বাসিন্দা কালু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দেওভোগ এলাকায় গিয়াস উদ্দিন উকিলের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালানো হয়। অভিযানে রনিকে আটক করা হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি স্টিলের তৈরি তলোয়ার, চারটি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল এবং একটি স্টিলের পাইপ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিসহ পলাতক অন্যদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক রনিকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক, উদ্ধার তলোয়ার-কুড়াল

প্রকাশের সময়ঃ ০৬:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬