ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী ।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার একটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মৃত শিক্ষার্থীর নাম সুমনা দাস (১৮)। তিনি স্থানীয় এক বাসিন্দার মেয়ে এবং নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মানসিকভাবে আঘাত পেয়ে নিজ কক্ষে চলে যান সুমনা। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয়দের মাঝে এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৪:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬