ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পদ্মার পাড়ে মাটিদস্যুদের দৌরাত্ম্য- জরিমানা গুনলেন সুমন

অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীসংলগ্ন সুন্দরপুর ইউনিয়নের স্পার বাধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাটিভর্তি ট্রাক্টর জব্দসহ এক ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।

অভিযান চলাকালে সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকা থেকে মাটি পরিবহনরত একটি ট্রাক্টর আটক করা হয়। এসময় ট্রাক্টরচালক ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত মোঃ সুমন আলী (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার জয়ন্দীপুর গ্রামের মোঃ সোহবুল হকের ছেলে।

প্রশাসনের জিজ্ঞাসাবাদে সুমন আলী স্বীকার করেন, পদ্মা নদীর পাশের জয়ন্দীপুর এলাকার কৃষিজমি থেকে মাটি কেটে তা স্থানীয় ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

স্থানীয় সচেতন মহল বলছে, পদ্মা নদীসংলগ্ন এলাকা ও কৃষিজমি থেকে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীভাঙনের ঝুঁকিও বাড়ছে। প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তারা নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, “অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডই ছাড় দেওয়া হবে না।”

প্রশাসনের এমন কঠোর অবস্থানে এলাকায় মাটিদস্যুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পদ্মার পাড়ে মাটিদস্যুদের দৌরাত্ম্য- জরিমানা গুনলেন সুমন

প্রকাশের সময়ঃ ১২:৩৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬