ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে প্রচারাভিযান ও স্মারকলিপি

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিবর্তন, ক্লিন ও বিডাব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষায় সরকারি ভবনগুলোতে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিবর্তন, ক্লিন ও বিডাব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন পরিবর্তন ও ক্লিন সংগঠনের কর্মকর্তা রনি রায়, এফইডির সদস্য জিয়াউল হক, আমিনুল ইসলাম দোলন, মাহবুর রহমান মিজানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। তারা এ সিদ্ধান্তকে সময়োপযোগী, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তাদের মতে, বাংলাদেশ বর্তমানে জ্বালানি আমদানিনির্ভরতা, বিদ্যুৎ ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় আনা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতে ব্যয়ও কমে আসবে।

বক্তারা আরও বলেন, রুফটপ সোলার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খাতের বিকাশ ঘটবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং টেকসই সবুজ অর্থনীতি গড়ে তোলার পথও সুগম হবে।

তারা জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে দেশব্যাপী এ প্রচারাভিযান চালানো হচ্ছে। সরকারি সকল অবকাঠামোতে দ্রুত রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে প্রচারাভিযান ও স্মারকলিপি

প্রকাশের সময়ঃ ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬