ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
নাচোলে ১০ লাখ টাকার চুরির রহস্য উদঘাটন

ফেনী-চট্টগ্রাম থেকে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

আসামী গ্রেপ্তারসহ চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধার

বিশ্বাসের সুযোগ কাজে লাগিয়ে ১০ লাখ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের চেকবই চুরি করে আত্মগোপনে যাওয়া সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে অভিযানে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। ফেনীর দাগনভূইয়া ও চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরি যাওয়া নগদ অর্থ, ব্যাটারিচালিত অটোরিকশা, মোবাইল ফোন, চেকবইসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ সবুজ (৩০), পিতা মৃত নুর হোসেন হাওলাদার, স্থায়ী ঠিকানা ভোলা জেলার লালমোহন উপজেলার রায়চাঁদ এলাকা, বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ফৌজদারগোনা এলাকায় বসবাসকারী।মোঃ ইউসুফ (৬৫), পিতা মৃত আব্দুল জব্বার, সাং- খাগরিয়া ফৌজদারগোনা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম। নাচোল থানার এফআইআর নং-১০, তারিখ ২১ এপ্রিল ২০২৬, জিআর নং-৩৪ এর অধীনে দণ্ডবিধির ৩৮১/৫০৬(২)/১০৯ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে এই সাফল্য আসে। পুলিশ জানায়, মামলার বাদী জুয়েল বনিক (৪০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। দীর্ঘ ১২ থেকে ১৫ বছরের পরিচয়ের সুবাদে গ্রেফতারকৃত সবুজ তার বিশ্বস্ত রাখাল হিসেবে কাজ করতেন।

সেই বিশ্বাসকেই পুঁজি করে সংঘটিত হয় চাঞ্চল্যকর এই চুরি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ এপ্রিল/২০২৬ সকালে জুয়েল বনিক তার রাখাল সবুজকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারে গরু কিনতে আসেন। দুপুরের দিকে গরু দেখাদেখির সময় তিনি নগদ ১০ লাখ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইউসিবি ব্যাংকের একটি চেকবই ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ সবুজের জিম্মায় রেখে বাজারে ঘুরছিলেন। সুযোগ বুঝে সবুজ ওই ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে ২১ এপ্রিল নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এরপরই তদন্তে নামে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সরাসরি নির্দেশনায় নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ একটি বিশেষ আভিযানিক টিম গঠন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে গঠিত টিম আধুনিক প্রযুক্তি, মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ১২ মে অভিযুক্ত সবুজ ও তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়-নগদ ৬ লাখ ৭৪ হাজার টাকা চুরি করা টাকায় কেনা একটি ব্যাটারিচালিত অটোরিকশা (মূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা) অটোরিকশার ৪টি ব্যাটারি (মূল্য প্রায় ৫১ হাজার টাকা) একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউসিবি ব্যাংকের চেকবই ধূসর রঙের কাঁধে বহনযোগ্য ব্যাগ পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে চুরি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মালামাল ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। নাচোল থানা পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষের বিশ্বাস, দ্রুত ও প্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে পুলিশের এই তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাচোলে ১০ লাখ টাকার চুরির রহস্য উদঘাটন

ফেনী-চট্টগ্রাম থেকে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬