ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রায়পুরে মাছঘাট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ (২৭), সুমন (৩০) ও দেলোয়ার (৩২) গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতা শফি উদ্দিন (৬০) অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম বলি ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলায় রাব্বি ও ফরহাদসহ ৮ জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি ফারুক সরদার বলেন, ১৭ বছর আগ থেকে আমি ঘাটের মালিক ছিলাম, যা আমরা কয়েকজন যৌথ ভাবে পরিচালনা করে আসছি। আজকের ঘটনা তারা নিজেরা নিজেরা মারামারি করে। ঘটনাস্থলে আমাদের দেলোয়ার ও সুমন নামে দুইজন আহত হয়েছে। তারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের উপর হামলা করে।

অন্যদিকে আরক অভিযুক্ত উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (বলি) বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি।

শফি সরদার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক ও মহিউদ্দিন গাজী একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
অন্যদিকে ফারুক সরদার একই ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সহ সভাপতি ও আবুল কালাম আজাদ বলি উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি।

উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল ২০২৫ উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন সড়কে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্পেন প্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নামে দুই বিএনপি কর্মী নিহত হন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রায়পুরে মাছঘাট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

প্রকাশের সময়ঃ ০১:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬