ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

সংগৃহীত ছবি।

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে ছেলের মারধরে আহত হয়ে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক রয়েছেন।

নিহত আব্দুল আলিম ছেনু মিয়া বড় আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি ছেনু মিয়া তার ৬ শতাংশ জমি বিক্রি করেন। শনিবার সকালে সেই জমি বিক্রির টাকা থেকে অংশ দাবি করলে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাসেল লাঠি দিয়ে তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরের দিকে স্বজনরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও রাসেল একাধিকবার তার বাবার ওপর নির্যাতন চালিয়েছিলেন। কয়েক মাস আগে বাবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার ঘটনাও এলাকায় আলোচিত ছিল।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল College Hospital মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬