ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

জিআই স্বীকৃত হাজরাপুরী লিচুর গৌরব উদযাপন।

মাগুরা জেলার ঐতিহ্যবাহী ও জিআই স্বীকৃত “হাজরাপুরী লিচু”কে ঘিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”।  মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মনোরম লিচু বাগানে এ মেলার উদ্বোধন করা হয়।

রঙিন সাজসজ্জা, লিচুর সুবাস আর দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। স্থানীয় কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, “হাজরাপুরী লিচু এখন শুধু একটি ফল নয়, এটি বাংলাদেশের কৃষি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ পরিচয়। জিআই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও এই লিচুর পরিচিতি বৃদ্ধি পেয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে স্থানীয় কৃষিপণ্যকে বিশ্ববাজারে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বিপিএম (সেবা), জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের অন্যতম সুস্বাদু ও জনপ্রিয় লিচু হিসেবে হাজরাপুরী লিচুর আলাদা খ্যাতি রয়েছে। এর স্বাদ, আকার, রসালো গঠন এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্যতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। জিআই (Geographical Indication) স্বীকৃতি পাওয়ার ফলে হাজরাপুরী লিচুর স্বকীয়তা ও বাণিজ্যিক মূল্য আরও বেড়েছে।

দুই দিনব্যাপী এ মেলায় বিভিন্ন জাতের লিচুর প্রদর্শনী, কৃষি প্রযুক্তি স্টল, স্থানীয় কৃষিপণ্য ও হস্তশিল্প প্রদর্শনী, নিরাপদ ফল উৎপাদন বিষয়ক তথ্যকেন্দ্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে লিচু চাষ ও বাজারজাতকরণ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা।

স্থানীয় লিচু চাষিরা জানান, এ ধরনের আয়োজন তাদের উৎপাদনে নতুন উৎসাহ যোগায়। তারা আশা প্রকাশ করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রযুক্তির সহায়তা পেলে হাজরাপুরী লিচু একসময় আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ স্থান দখল করবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাজরাপুরী লিচুর ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এই লিচুকে কেন্দ্র করে কৃষিভিত্তিক পর্যটনেরও সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এ মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই পরিবার নিয়ে মেলায় এসে লিচু কেনা, ছবি তোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

হাজরাপুরী লিচুকে ঘিরে এমন আয়োজন মাগুরার কৃষি অর্থনীতি ও ঐতিহ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

প্রকাশের সময়ঃ ০১:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬