ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”
নিষিদ্ধ পলিথিন জব্দ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

সোমবার (১৮ মে) সকালে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া ৫ নম্বর ওয়ার্ডের গাজী চেয়ারম্যানের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এ সময় পলিথিন বহনকারী একটি মিনি ট্রাকসহ চালককে আটক করা হয়। উদ্ধার হওয়া পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকা।

রোববার (১৮ মে) সকালে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া ৫ নম্বর ওয়ার্ডের গাজী চেয়ারম্যানের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ এক প্রেস নোটের মাধ্যমে  জানায়, শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) গোপাল চন্দ্র মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিলো-২১ এলাকায় দিবা ডিউটিতে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গাজী চেয়ারম্যানের মোড় এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে ৬০টি বস্তায় রাখা মোট ১ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে পলিথিন ছিল বলে জানিয়েছে পুলিশ।আটক ব্যক্তি হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার আতাইকুলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. মিলন প্রামানিক (৩৯)।জব্দ করা মিনি ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৯০৭৩। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।এ ঘটনায় শিবগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

নিষিদ্ধ পলিথিন জব্দ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

প্রকাশের সময়ঃ ০২:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬