ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই দেশে আরও ১১ শিশুর মৃত্যু, বাড়ছে হাম আতঙ্ক চালককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকারের অঙ্গীকার- প্রধানমন্ত্রী শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন করা হয়।

একইদিন সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে জমির মালিকানা ও শরিকানার সংখ্যা বেড়েছে। ফলে ভূমি রেকর্ড সংরক্ষণ, নামজারি, খতিয়ান, জমাখারিজসহ ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব ও জটিলতাও বৃদ্ধি পেয়েছে। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এখন ভূমি ব্যবস্থাপনা ধীরে ধীরে আধুনিক ও ডিজিটাল হচ্ছে।

তিনি জানান, অনলাইনভিত্তিক ভূমিসেবা চালুর ফলে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ যেমন কমবে, তেমনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে। পাশাপাশি জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরও সচেতন হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কমে আসছে। এতে জমির অর্থনৈতিক মূল্য ও বিরোধ—দুইই বাড়ছে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ সামাজিক অস্থিরতা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই পরিকল্পিত ভূমি ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

তিনি জানান, সরকার উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা করছে এবং ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এর ফলে মানুষকে আর ভূমি অফিসে ঘুরে হয়রানির শিকার হতে হবে না।

এদিকে, ভূমি মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।

মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, কৃষক ও ভূমির মালিকদের স্বার্থ সুরক্ষিত থাকলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি নিশ্চিত হয়। নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৫:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬