ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
ভোগান্তিতে যাত্রীরা

চালককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • নাহিদ-নওগাাঁ
  • প্রকাশের সময়ঃ ০৫:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১২৬৫ Time View

মঙ্গলবার সকাল ১০টার পর থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার পর হঠাৎ করেই বাস চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামিয়ে বাসটি ঘোরানোর সময় পাশের একটি চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক বাসচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা চালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাসটি কাউন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে গিয়েও কয়েকজন দুর্বৃত্ত ভাঙচুরের চেষ্টা চালিয়েছে বলে দাবি করেন পরিবহন শ্রমিকরা।

ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকরা। তাদের দাবি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। গাইবান্ধায় যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন যাত্রী হাবিবুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,“ঈদের জন্য বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ছুটি নিয়ে এসে দেখি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমধ্যেই এমন কর্মসূচির কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।”

ঢাকাগামী আরেক যাত্রী মুনিরা আক্তার বলেন, “জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। এখন কীভাবে সময়মতো পৌঁছাব বুঝতে পারছি না।”

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “একতা পরিবহনের কাউন্টারের স্টাফদের মারধরের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। বর্তমানে ওই ঘটনাকে কেন্দ্র করেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।”

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভোগান্তিতে যাত্রীরা

চালককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রকাশের সময়ঃ ০৫:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬