ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রায়পুরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ-কিল-ঘুষির আঘাতে বৃদ্ধ নিহত

আজ রোববার (৩১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ছবি- দৈনিক অধিকার।

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। বাড়ির পাশের গোয়ালঘরের কাছে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে কিল-ঘুষির আঘাতে নিহত হয়েছেন মো. হানিফ (৬২) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি ও সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশীদের মধ্যে। ঘটনার দিন বাড়ির পাশের গোয়ালঘরের কাছে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বারেকের সঙ্গে হানিফের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বারেক ক্ষিপ্ত হয়ে হানিফকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রিপন সাংবাদিকদের বলেন, “গোয়ালঘরের পাশে মাটি কাটাকে কেন্দ্র করে বারেক আমার বাবার সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে তাকে মারধর করা হয়। বাবাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রাণহানির এ ঘটনা গ্রামীণ সমাজে বিরোধ নিষ্পত্তির দুর্বল চিত্রকে আবারও সামনে নিয়ে এসেছে। তারা দ্রুত তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রায়পুরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ-কিল-ঘুষির আঘাতে বৃদ্ধ নিহত

প্রকাশের সময়ঃ ০১:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬