ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কিশোরগঞ্জেপরিত্যক্ত অবস্থায় অপরিণত গর্ভপাতজাত শিশুর মরদেহ উদ্ধার

এলাকাবাসীর সিদ্ধান্তে শিশুটির মরদেহ দাফন করা হয়। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ শহরতলিতে একটি কাগজের বাক্স ও সিনথেটিক ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অপরিণত গর্ভপাতজাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে শিশুটির মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার মাস হতে পারে। ধারণা করা হচ্ছে, গর্ভপাতের পর পরিত্যক্ত অবস্থায় মরদেহটি ফেলে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরতলির তারাপাশা এলএসডি রোডের সরকারি খাদ্যগুদামের দক্ষিণ পাশে রাস্তার ধারে একটি কাগজের বাক্স ও প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এলাকাবাসীর কাকন মিয়া ও স্বপন মিয়া জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত স্থানীয়দের জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির মরদেহ সেখানেই দাফন করা হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ পরিত্যাগের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কিশোরগঞ্জেপরিত্যক্ত অবস্থায় অপরিণত গর্ভপাতজাত শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৭:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬