ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

হামলার শিকার স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি আলী বাবু

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের ভেতরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ব্যস্ততা ও মহাসড়কের যানজটের চিত্র নিয়ে লাইভ সম্প্রচারের পর এ হামলার শিকার হন চ্যানেল স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু।

শনিবার (৬ জুন) দুপুরে লাইভ শেষ করে তিনি পুলিশ বক্সে বসে ল্যাপটপে ফুটেজ এডিট করছিলেন। এ সময় হঠাৎ এক যুবক পুলিশ বক্সে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

আকস্মিক হামলায় উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েন। পরে সাংবাদিকের চিৎকারে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। আহত অবস্থায় হোসাইন আলী বাবুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, লাইভ শেষ করে পুলিশ বক্সে বসার কিছুক্ষণ পর এক অপরিচিত যুবক তার পরিচয় জানতে চায়। বিষয়টি স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশ তাজউদ্দিন বলেন, “হঠাৎ পুলিশ বক্সের ভেতর থেকে চিৎকার ও শব্দ শুনে গিয়ে দেখি একজন যুবক সাংবাদিককে মারধর করছে। আমি বাধা দিতে গেলে আমিও আঘাত পাই।”

স্থানীয়দের অভিযোগ, চান্দনা চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধী চক্রের আনাগোনা রয়েছে। এর আগেও একই এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, হামলাকারীর নাম জুয়েল রানা (২৮)। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। তিনি ভবঘুরে অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশের সময়ঃ ০৭:২০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬