ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে নতুন দিকনির্দেশনা, বিএমডিএ’র ৮৬তম বোর্ড সভা

আজ রোববার (৭ জুন) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উত্তরবঙ্গের কৃষি, সেচ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষকদের জীবনমান উন্নয়ন, টেকসই কৃষি ব্যবস্থার সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (৭ জুন) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যরা বিএমডিএ’র কার্যক্রম এবং উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন।

সভা সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের কৃষি উৎপাদন বৃদ্ধি, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার, সেচ সুবিধার সম্প্রসারণ, কৃষি অবকাঠামো উন্নয়ন এবং কৃষকবান্ধব বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তি, টেকসই পানি ব্যবস্থাপনা এবং কৃষকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে বিএমডিএ উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পরিচালনা পর্ষদের সদস্যরা চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএমডিএ ভবিষ্যতে আরও কার্যকরভাবে কৃষকদের কল্যাণে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, উত্তরবঙ্গের কৃষি খাতকে আধুনিকায়ন এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), ঠাকুরগাঁও পৌরসভার প্রতিনিধি মো. জাফুরুল্লাহ, বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হিরক, মিসেস বদরুল লাইলি, বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসিসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।

সভা শুরুর আগে বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সবশেষে চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংশ্লিষ্টদের মতে, এ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে নতুন দিকনির্দেশনা, বিএমডিএ’র ৮৬তম বোর্ড সভা

প্রকাশের সময়ঃ ০৪:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬