ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা থানা এলাকায় অননুমোদিত মিছিল পরিচালনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার দিবাগত রাতে আলাদা অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজমত আলী এবং হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামায়ন কবির হেলাল।
পুলিশ সূত্রে জানা গেছে, আজমত আলী মহানগরীর এয়ারপোর্ট থানার বিষুর মোড় এলাকার বাসিন্দা এবং সামায়ন কবির হেলাল কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুন ভোর সাড়ে ৬টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে ৩৫ থেকে ৪০ জনের একটি দল মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান প্রদান করে।
পুলিশের দাবি, উক্ত মিছিলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং অনেকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ভীতির পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার দিনই পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা নথিভুক্ত হয়। তদন্তের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে আজমত আলীকে এবং একই রাত সাড়ে ৩টার দিকে আলাদা অভিযানে সামায়ন কবির হেলালকে আটক করা হয়।
পরদিন বৃহস্পতিবার উভয় আসামিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬