ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ড, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীর

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (২৪ জুন) সকালে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনায় মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো মার্কেট। আগুনের তীব্রতায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকান মালিকের দাবি, এ ঘটনায় তৈরি পোশাক, মূল্যবান মালামাল ও নগদ অর্থ মিলিয়ে আড়াই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোর থেকে প্রথমে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের দোকানিরা দ্রুত ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুনের বিস্তার ঠেকাতে কাজ শুরু করেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আগুন নিভানোর কাজে সার্বিক সহযোগীতা করেছেন।    প্রায় দেড় ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত; পাশের দুটি দোকানও ক্ষতিগ্রস্ত, কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতি তদন্তে ফায়ার সার্ভিস

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী স্টোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের তাপে পাশের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, তার দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক আগুনে পুড়ে গেছে। এছাড়া দোকানের অন্যান্য মূল্যবান সামগ্রী, আসবাবপত্র, ব্যবসায়িক কাগজপত্র ও নগদ অর্থ মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি হতে পারে।

অগ্নিকাণ্ডের সময় নিউ মার্কেটে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেকেই দ্রুত মার্কেট থেকে বেরিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্যবসায়ীদের মধ্যে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করা জরুরি। তারা নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা, পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি নির্গমন পথ এবং নিয়মিত অগ্নি-নিরাপত্তা মহড়ার দাবি জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের পর আগুনের উৎপত্তির কারণ নির্ণয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ড, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীর

প্রকাশের সময়ঃ ০৪:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬