
চাঁপাইনবাবগঞ্জ পৌর মডার্ন মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বুধবার (২৪ জুন) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শন করেন এবং সরাসরি দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এই দুর্ভোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব, শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইনসহ পৌরসভার একাধিক কর্মকর্তা ও কর্মচারী।
প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে
নিজস্ব প্রতিবেদকঃ 

















