ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে সড়ক প্রশস্ত ও খাল পুনরুদ্ধারে প্রশাসনের অভিযান

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া বাজারে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা, সড়কের দখলমুক্ত পরিবেশ ফিরিয়ে আনা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে বাটাজোড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বাটাজোড়া থেকে সরিকলমুখী সড়কের প্রবেশপথে অবৈধভাবে নির্মিত বিভিন্ন দোকান ও স্থাপনা অপসারণ করা হয়। এতে সড়কটি আগের তুলনায় আরও প্রশস্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানায়, এর আগে একই এলাকায় মহাসড়কের ওপর নির্মিত একটি অবৈধ লোহার সিঁড়ি অপসারণ করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্টদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়।
এদিকে বাজারসংলগ্ন খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে খালের ওপর ও দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রমও শুরু হয়েছে। প্রশাসনের ভাষ্য, পর্যায়ক্রমে পুরো খাল পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, বাটাজোড় ইউনিয়ন পরিষদ এবং খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা, খাল পুনরুদ্ধার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে সড়ক প্রশস্ত ও খাল পুনরুদ্ধারে প্রশাসনের অভিযান

প্রকাশের সময়ঃ ০৭:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬