ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ টপ-সয়েল কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকায় অবৈধ টপ-সয়েল কর্তনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নবীনগর এলাকায় একটি আমবাগানের ভেতর থেকে অবৈধভাবে জমির উপরিভাগের উর্বর মাটি (টপ-সয়েল) কাটার অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে ইসলামপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে টপ-সয়েল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের মো. মোংলার ছেলে এমদাদুল হক (২৭) এবং দেবীনগর ইউনিয়নের হাজীর টোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুর তদন্ত কেন্দ্রের এএসআই রাজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টর দুটি তদন্ত কেন্দ্রে নিয়ে রাখা হয় এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা টপ-সয়েল অবৈধভাবে অপসারণের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, পুলিশের অভিযানে দুটি ট্রাক্টর আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করেছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ টপ-সয়েল কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের সময়ঃ ০১:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬