ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে মাদকসেবনের অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের সরকারি লেকসংলগ্ন এলাকায় কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালান। এ সময় মো. অনিক (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকার বাসিন্দা এবং মৃত ফিরোজ কবিরের ছেলে।

আটকের পর রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাফর আহাম্মদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের মামলা নম্বর ৮৫/২৬-এর শুনানি শেষে মাদকসেবনের অভিযোগে মো. অনিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় কার্যকর করার জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজশাহী মহানগর এলাকায় মাদক-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে মাদকসেবনের অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০১:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬