ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বৃষ্টির মধ্যে কার্পেটিং, তিন দিনেই উঠে যাচ্ছে রাস্তা-এলজিইডির কাজে দুর্নীতির অভিযোগ

আগৈলঝাড়ার তালবাড়ি এলাকায় সংস্কারের তিন দিনের মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। ছবি: প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার তালবাড়ি এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় পরিচালিত একটি সড়ক সংস্কার প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বৃষ্টির মধ্যে কার্পেটিং করা হয়েছে এবং কাজ শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় রাস্তার পিচ হাত দিয়ে স্পর্শ করলেই উঠে আসছে।

স্থানীয়রা জানান, কার্পেটিংয়ের আগে রাস্তা যথাযথভাবে পরিষ্কার করা হয়নি। ময়লা ও আবর্জনার ওপরেই সরাসরি কাজ করা হয়েছে। এর পাশাপাশি পাথরের সাথে প্রয়োজনীয় অনুপাতে বিটুমিন ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। কাজ চলাকালীন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মাহিলাড়া-আম্বুলা-ছয়গ্রাম-পয়সারহাট সড়কের বাগধা ইউনিয়নের তালবাড়ি অংশে ৫৪০ মিটার সড়ক সংস্কারের জন্য ২০২৫ সালের অক্টোবরে ২৪ লাখ ৫৯ হাজার ৮০০ টাকার দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জের মেসার্স সরদার ট্রেডিং কাজটি পায়, যার স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান। পরবর্তীতে মূল ঠিকাদারের কাছ থেকে আগৈলঝাড়ার দলিল লেখক মো. জাকির মোল্লা কাজটি নিজের নামে নেন।

কাজের বাস্তবায়নকারী জাকির মোল্লা সাংবাদিকদের বলেন, বৃষ্টির মধ্যে মালামাল আসায় তিনি কাজ না করতে বললেও এলজিইডির সাব-ওভারসিয়ার জানান, কোনো সমস্যা হবে না এবং কাজ চালিয়ে যেতে বলেন। তার নির্দেশেই কাজ সম্পন্ন করা হয়, যার ফলে এখন সমস্যা দেখা দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লা ও শফিকুল ইসলাম জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার পক্ষ তাদের ভয়ভীতি দেখায়। ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, সরকারি উন্নয়নকাজে সঠিক তদারকি থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না।

উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কাজ শুরু করিয়ে দিয়ে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন। পরে কী হয়েছে সে বিষয়ে তিনি অবহিত নন। তবে যেসব স্থানে কার্পেটিং উঠে গেছে, সেখানে পুনরায় কাজ করা হবে বলে জানান।

উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, বরিশাল এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টি পরিদর্শন করবেন। এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি। পুনরায় সংস্কার না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, সড়কের নির্মাণকাজের সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নিম্নমানের কাজ পুনরায় যথাযথভাবে সম্পন্ন করা হোক।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বৃষ্টির মধ্যে কার্পেটিং, তিন দিনেই উঠে যাচ্ছে রাস্তা-এলজিইডির কাজে দুর্নীতির অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৬:২১:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬