ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

নিরাপদ মহানগর, শান্তির বার্তা—শৃঙ্খলা ও সেবায় আরএমপির অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আরএমপির পুলিশ কমিশনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী জেলা পরিষদের প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী পর্ব শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের সামনে দিয়ে পুনরায় আরএমপি সদর দপ্তরে এসে শেষ হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় পুলিশ সদস্যদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে আরএমপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সেই অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি প্রতীকী উদ্যোগ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময়ঃ ০৪:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬