ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, দেশে প্রাণহানি ৯০০ ছাড়াল আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সচল এসএমডব্লিউ-৫, বড় ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা কাটল ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে আটক উত্তরায় ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৫ সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮ জন আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থার আশ্বাস পুলিশের ডাকসু আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন জগন্নাথ ও শামসুন্নাহার হল জাতীয় প্রেস ক্লাবে মুগ্ধতা ছড়ানো কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়োগের অভিযোগ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৪৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দুপুর পর্যন্ত সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮) রয়েছেন। শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে আসার পর তাকে আটক করা হয় বলে জানা গেছে।

এ ছাড়া সাংবাদিক পরিচয়ে সেখানে আসা যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)কেও আটক করেছে পুলিশ। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে জনসমাগমের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন যুবক সেখানে এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে তারা সরে যায়।

ধানমন্ডি ৩২ নম্বরে আগের ঘটনাগুলো

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওইদিন বিকেল থেকে ভবনটির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাসহ মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিচিহ্ন, বই, নথিপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়।

একই সময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কার্যালয় হিসেবে ব্যবহৃত কয়েকটি ভবনেও ভাঙচুরের ঘটনা ঘটে। বঙ্গবন্ধু ভবনের সামনে ধানমন্ডি লেকসংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন স্থাপনা ও স্মারক বিক্রির স্টলও ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া ভবনটির আশপাশের বিভিন্ন স্থাপনা ও পার্ক করে রাখা কয়েকটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন সকালে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আশপাশের এলাকা থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু ভবনে আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার ব্যবহার করে বঙ্গবন্ধু ভবনসহ আশপাশের কয়েকটি ভবনের অবশিষ্ট অংশ এবং সামনের দেয়াল ও লোহার গেট ভেঙে ফেলা হয়।

এরপর কয়েক দিন ধরে সেখানে বিভিন্ন সরঞ্জাম দিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙা ও বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, দেশে প্রাণহানি ৯০০ ছাড়াল

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে আটক

প্রকাশের সময়ঃ ০২:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬