ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটা ‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বিশ্ব ক্রিকেটকে ভালো বার্তা’ দেওয়ার কথা বললেন শান্ত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন নোয়াখালীতে তিন শিক্ষার্থী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১২৫১ Time View

বাংলাদেশ পুলিশের ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ পুলিশ পরিদর্শককে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠানোর বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

অবসরে পাঠানো সাত কর্মকর্তা হলেন—র‍্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশ জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার

প্রকাশের সময়ঃ ০৪:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬