ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, উদ্ধার চোরাই কম্পিউটার নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডিফেন্স পার্টি’ গঠন ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য গলায় ছুরি ধরার অভিযোগ; রাজশাহীতে ১ ঘণ্টায় গ্রেপ্তার প্রধান আসামি

ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য

সাভারে ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপে অংশগ্রহণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপের সূচনা হয়।

সংলাপের প্রথম দিনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ সংশ্লিষ্টরা।

মতবিনিময় সভায় আলোচনা হয় দেশের উচ্চশিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থান নিয়ে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নতুন বিভাগ ও বিষয় চালুর ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার খাত, কর্মসংস্থানের সম্ভাবনা ও উদ্যোক্তা তৈরির সুযোগ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় অনুমোদনের সুপারিশ না করার পরামর্শও দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণ করা প্রয়োজন। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও হওয়া উচিত উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য।

এদিকে সংলাপে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, উচ্চশিক্ষা গ্রহণের পরও উল্লেখযোগ্যসংখ্যক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, একদিকে নিয়োগদাতারা প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন জনবল পাচ্ছেন না, অন্যদিকে উচ্চশিক্ষিত তরুণরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যবধান কমাতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, পাঠদানপদ্ধতি ও মূল্যায়নব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার তাগিদ দেন তিনি।

দুই দিনব্যাপী এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ, শিল্পখাতের সঙ্গে সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থান বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করছেন।

সংলাপে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীও দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতবিনিময়ে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য

প্রকাশের সময়ঃ ১২:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬