ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

অনৈক্যের চোরাবালিতে পেশা তলানিতে, ঐক্যই একমাত্র পথ”—বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদকঃপেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে সাংবাদিকতা পেশা আজ তলানিতে ঠেকেছে। রাক্ষুসে মানসিকতার কিছু কথিত সাংবাদিকের কারণে পেশাটি আশঙ্কাজনকভাবে ঝুঁকিতে পড়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন ও সুরক্ষা আইনসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে দল-মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে হবে।”

গত ১৫ জুলাই রাত ৮টায় রাজধানীর মিরপুর পল্লবীর একটি রেস্টুরেন্টের হলরুমে বিএমএসএফ ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চৌদ্দ বছরে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ও সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া এবং সুমন খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও যুগ্ম সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও সংগঠনের সাংগঠনিক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশব্যাপী সকল সাংবাদিক, বিএমএসএফ সদস্য, শুভানুধ্যায়ী ও ১৪ দফা দাবি আন্দোলনের সমর্থকদের অভিনন্দন জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিএমএসএফ সদস্যদের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিশেষ বার্তা:একতা ও সততার পথে ফিরলেই সাংবাদিকতা পেশা ফিরে পাবে তার মর্যাদা ও নিরাপত্তা—বলে মন্তব্য করেন বক্তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনৈক্যের চোরাবালিতে পেশা তলানিতে, ঐক্যই একমাত্র পথ”—বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

প্রকাশের সময়ঃ ০২:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫