ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ময়মনসিংহে আগামী ৬ অক্টোবর সর্বজনীন পেনশন মেলা

ময়মনসিংহে সর্বজনীন পেনশন মেলা আয়োজন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা।

সর্বজনীন পেনশন কর্মসূচির প্রচার এবং দেশের সর্বস্তরের নাগরিককে এই কর্মসূচির আওতায় আনতে ময়মনসিংহে সর্বজনীন পেনশন মেলা আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহান উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ময়মনসিংহ বিভাগে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন মেলার আয়োজন করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আগামী ৬ অক্টোবর সকাল ৯টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই মেলা শুরু হবে।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। এসব স্টলে সাধারণ নাগরিকদের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সরাসরি নিবন্ধন এবং পেনশন স্কিমের অর্থ জমা দেওয়ার সুযোগও থাকবে।

আর্থিক লেনদেনের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও নগদ, পাশাপাশি বিভিন্ন এনজিও ও ব্যাংকের পৃথক বুথ থাকবে মেলায়। এ ছাড়া দর্শনার্থীদের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বুকলেটসহ বিভিন্ন প্রচারসামগ্রী বিতরণ করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মজীবন শেষে কোনো না কোনো আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তবে সমাজের অনেক মানুষের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সর্বজনীন পেনশন স্কিম তাদের ভবিষ্যৎ জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আগামী ৬ অক্টোবর সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশেষ কর্মসূচি ও মেলার আয়োজন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

বিভাগীয় কমিশনার দেশের সব শ্রেণি-পেশার মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন কর্মসূচি বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এই কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের আঞ্চলিক প্রধানরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে আগামী ৬ অক্টোবর সর্বজনীন পেনশন মেলা

প্রকাশের সময়ঃ ০৭:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬