ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

কবে আসবে ‘বজরঙ্গি ভাইজান ২’

বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম সফল জুটি সালমান খান ও কবীর খান। ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’সহ তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই অভিনেতা ও পরিচালক। যার মধ্যে দুটি ছবিই ব্লকবাস্টার হিসেবে বক্স অফিসে ইতিহাস গড়েছে।

‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পূর্ণ হতে যাচ্ছে ১৭ জুলাই। এ উপলক্ষে পিংকভিলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিনেমাটির সিক্যুয়েল ও সালমান খানের সঙ্গে সম্ভাব্য নতুন প্রজেক্ট নিয়ে মুখ খুললেন কবীর খান।

কবীর খান জানান, ‘আমি সব অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখি যাদের সঙ্গে কাজ করেছি। সালমানের সঙ্গে প্রায়ই নতুন আইডিয়া নিয়ে কথা হয়। আবারও তার সঙ্গে সিনেমা বানাতে চাই। তবে তা হতে হবে সঠিক গল্প ও সঠিক স্ক্রিপ্টের ভিত্তিতে। শুধু প্রস্তাব বা ঘোষণার জন্য আমরা কাজ করতে চাই না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সম্প্রতি অনেক গল্প নিয়ে আলোচনা করছি। যদি কোনো গল্প আমাদের মনে ধরে, সেটা হতে পারে আমার পরবর্তী ঘোষণা।

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়ে। এবার কবীর খান নিজেই জানালেন, ‘আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে কথা বলেছি। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে, যখন সিক্যুয়েল ও ফ্র্যাঞ্চাইজ গুলো ভালো করছে তখন আমরা খুব সতর্কভাবে এগোচ্ছি। কারণ এমন একটি বিখ্যাত সিনেমার দ্বিতীয় পর্ব বানানো মানে শুধু ব্যবসা নয়, তার উত্তরাধিকার রক্ষা করাও জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না, শুধুমাত্র বক্স অফিসের জন্য আমরা এই ছবি বানাই। যদি আমাদের সামনে এমন একটি গল্প আসে যা প্রথম ছবির মতোই শক্তিশালী তবেই আমরা কাজ শুরু করব। হতে পারে সেটা এখন, বা এক বছর পর।

সিক্যুয়েল নিয়ে বরাবরই অনাগ্রহী ছিলেন কবীর খান। তবে ‘বজরঙ্গি ভাইজান’-এর প্রতি তার ভালোবাসা তাকে আলাদা ভাবতে বাধ্য করছে। ‘আমার ক্যারিয়ারে কখনোই আমি সিক্যুয়েল বানাইনি। তবে আমি জানি, ‘বজরঙ্গি ভাইজান ২’ দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। আমি সেটি বানাতে চাই, তবে সঠিক কারণে। ভুল কারণে নয়’- যোগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কবে আসবে ‘বজরঙ্গি ভাইজান ২’

প্রকাশের সময়ঃ ১০:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫