ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

২৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন নারী মাদক কারবারী

মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিবেদক:চট্টগ্রাম মহানগরীর নতুন রেলওয়ে স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি সফল অভিযানে ২৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন:

১.ফাতেমা বেগম ওরফে রাজিয়া (৫০), স্বামী- সোনা মিয়া, সাং- নোয়াখালী পাড়া, বাহারছড়া ইউপি, থানা- টেকনাফ, কক্সবাজার।

২.মনোয়ারা বেগম (৪০), স্বামী- নুরুল আলম, সাং- কচ্ছপিয়া, বাহারছড়া ইউপি, টেকনাফ, কক্সবাজার।

৩.সেনোয়ারা বেগম (৩৫), স্বামী- হোসেন আহমেদ, সাং- নোয়াখালী পাড়া, বাহারছড়া ইউপি, টেকনাফ, কক্সবাজার।

পুলিশ জানায়, তাদের দখল হতে মোট ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় কোতোয়ালী থানায় মামলা নং-৩১, তারিখ- ১৮ জুলাই ২০২৫ খ্রি. দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এই তিনজনই সংঘবদ্ধভাবে মাদক পাচারে জড়িত এবং দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার তথ্য রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের এই অভিযানে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

২৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন নারী মাদক কারবারী

প্রকাশের সময়ঃ ০৮:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫