ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

সরকার যেতে বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

সরকার যেতে বললে চলে যাবো বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের শিক্ষার্থীদের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনও অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সেটার উত্তর আমি দিতে পারবো না।

পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনও অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনও ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনা পরম্পরায় আমি আপনাদের জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমার তো নিয়োগপত্রও রয়েছে। 

উপদেষ্টা বলেন, তারা (সরকার) যদি মনে করে, আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাবো। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনও কিছু নেই।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সরকার যেতে বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

প্রকাশের সময়ঃ ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫