ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু।

নিউজ ডেক্স, প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া-

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি রীতা প্রকাশ্যে অভিযোগ করেন, তৃতীয়বার গর্ভাবস্থার সময় শানু ও তার পরিবার তাকে খাবার ও ওষুধ দেননি। এ অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনার পর শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান।

আইনজীবী সানা এক বিবৃতিতে বলেন, ‘কুমার শানু চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয়। সারা পৃথিবীতে তার অসংখ্য ভক্ত রয়েছে। কিছু মিথ্যা অভিযোগ সাময়িকভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে, তবে তা একজন শিল্পীর সারাজীবনের সৃষ্টিকে কলঙ্কিত করতে পারে না। শিল্পীর মর্যাদা, উত্তরাধিকার ও পরিবারের সম্মান রক্ষায় আইনের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে, ফিল্ম উইন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেন, শানু ছিলেন সন্দেহপ্রবণ এবং তাকে বাইরে বের হতে দিতেন না। তার দাবি, ‘তিনি হঠাৎ পালিয়ে যান। এমনকি মাইক্রোওয়েভ ও ফ্যানও নিয়ে যান। এরপর দুধ ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেন। ভাগ্যক্রমে দুধওয়ালা ও ডাক্তার আসতেন। আপনি কল্পনাও করতে পারবেন না, এই মানুষটি আমাকে আর আমার তিন সন্তানকে কতটা কষ্ট দিয়েছেন।’

কুমার শানুর আইনি টিম বলছে, রীতার এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর। তাই নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলোর জবাব দেওয়া হয়েছে, যাতে মিথ্যা প্রচার বন্ধ হয় এবং তার সুনাম অক্ষুণ্ন থাকে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু।

প্রকাশের সময়ঃ ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫