ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চরভদ্রাসনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল ও ইলিশ জব্দ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রতিদিনই পদ্মা নদীতে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযানের অংশ হিসেবে জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চরভদ্রাসনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল ও ইলিশ জব্দ

প্রকাশের সময়ঃ ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫