ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ধানমন্ডি সাইন্সল্যাবে পথচারীর মোবাইল ছিনতাইকালে দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

মোঃ শরিফুল ইসলাম
২৬ অক্টোবর ২০২৫, রাত ৯ টা

ধানমন্ডি সাইন্স ল্যাবে পথচারীর মোবাইল ছিনতাইকালে রাসেল (৩৫) নামের এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে জনতা।

আজ রাত আটটায় ল্যাবের ফ্লাইওভারের ট্রাফিক বক্সের পাশে যানযট শুরু হলে এক মোটরসাইকেল আরোহীরা তাদের ব্রেক করে। এসময় এক ব্যক্তির মোটরসাইকেলের পেছনে থাকা তার স্ত্রীর হাতের মোবাইলটি ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে এ যুবক।এসময় রাস্তার পাশে থাকা অন্যান্য পথচারী তাকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাইকালে রাসেল তার হাতে থাকা ব্লেড দিয়ে পথচারীদের আঘাতের চেষ্টা করে। ফলে উত্তেজিত জনতা তাকে ব্যাপক উত্তম-মাধ্যম দেয়।

এসময় ফ্লাইওভারের ট্রাফিক বক্সের পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আটককালে তারকাছে কেবল মোবাইলের সিম খোলার একটি পিন পাওয়া গেছে।

উল্লেখ্য,গণধোলাইকালে তাকে ধরতে আসা পথচারীরা তার নিজের বাটন ফোনসহ ও চুরিকরা স্মার্টফোনটিও নিয়ে গেছে বলে দাবি করেছে চোর রাসেল।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ধানমন্ডি সাইন্সল্যাবে পথচারীর মোবাইল ছিনতাইকালে দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

প্রকাশের সময়ঃ ০৬:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫