ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, উদ্ধার চোরাই কম্পিউটার নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডিফেন্স পার্টি’ গঠন ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য গলায় ছুরি ধরার অভিযোগ; রাজশাহীতে ১ ঘণ্টায় গ্রেপ্তার প্রধান আসামি

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এতোদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা।এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা জটিলতায় নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। তবে তা নির্ভর করবে আদালতের আদেশের পর্যালোচনার ওপর।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাতে নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করে ইসি।

এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানাসহ আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড না দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

প্রকাশের সময়ঃ ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫