ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

সোনাগাজীতে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে এক দিনে পুকুর ও জলাশয়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মঙ্গলকান্দি, চর মজলিশপুর ও আমিরাবাদ ইউনিয়নে পৃথকভাবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া তিন শিশু হলো—উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪), চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪) ও আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে পৃথকভাবে পুকুরে ও জলাশয়ে পড়ে যায় এসব শিশু। তাদের তিনজনকেই উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনটি ঘটনাই ঘটেছে গতকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে।

একই দিনে সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার মাঈন উদ্দিনের আড়াই বছর বয়সী ছেলে রিফাত হোসেন পুকুরে ডুবে যায়। তবে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। বর্তমানে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে পানিতে ডুবে যাওয়া চারটি শিশুকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জীবিত শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, তিনটি শিশুর মৃত্যু বিষয়ে শুনেছি। তবে এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

সোনাগাজীতে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৭:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫