ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

পালংশাক সংরক্ষণ করবেন যেভাবে

শীতের বাজারে নানা শাকসবজির ভিড়ে মিলছে পালং শাক। এই শাকের গুণের শেষ নেই। পুষ্টিগুণের কারণে এই শাককে সুপারফুডও বলা হয়।  ফ্রিজে পালংশাক থাকলে যখন ইচ্ছা চিকেন, পনির, স্যুপ, অমলেট বানিয়ে নেওয়া যায়। এ কারণে যারা ফ্রিজে রেখে পালং শাক সংরক্ষণ করতে চাইছেন তারা কিছু টিপস মেনে চলুন। যেমন-

শাক কিনুন সাবধানে
বাজারে শাক কেনার সময় সতর্ক থাকুন। কচি, পরিষ্কার পাতা দেখে পালংশাক কিনুন। বাজার থেকে পালংশাক কিনে এনে ভালো করে পরিষ্কার করুন। পচা, কাটা পাতা বেছে ফেলে দিন। পাশাপাশি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। অনেক সময়ে শাকের গোড়ায় মাটি, কীটনাশক লেগে থাকে। তাই গোড়াটা ভালো করে ধুয়ে নিন।

পানিসহ সংরক্ষণ করবেন না
শাক ধোয়া-বাছাই করার পরে পানি ঝরিয়ে নিন। পানিসহ পালংশাক সংরক্ষণ করলে, তাতে পচন ধরতে পারে। তাই সংরক্ষণের আগে ভালো করে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে শুকনো তোয়ালে বা কাগজে মুড়ে রাখতে পারেন। তাহলে কাগজ বা তোয়ালে পানি শুষে নেবে।

বক্সে ভরে রাখুন
পালংশাক সরাসরি ফ্রিজের ড্রয়ারে বা  অন্যান্য সবজির সঙ্গেও রাখা ঠিক নয়। এতে শাক দ্রুত পচে যেতে পারে। পালংশাক জিপলক ব্যাগে ভরে কিংবা খবরের কাগজে মুড়েও ফ্রিজে রাখা যায়। এ ছাড়া এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রাখলেও পালংশাক দীর্ঘ দিন পর্যন্ত তাজা থাকে। এ ভাবে ৫-৭ দিন পর্যন্ত পালংশাক ফ্রিজে রাখতে পারেন। আর যদি ১ সপ্তাহের বেশি পালংশাক সংরক্ষণ করতে চান, তা হলে জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে রাখুন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

পালংশাক সংরক্ষণ করবেন যেভাবে

প্রকাশের সময়ঃ ০৮:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫