ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঐশ্বরিয়া রাইকে নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ রেণুকা শাহানে

  • অধিকার ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ০১:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৪৯১ Time View

বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন, যিনি একসময় বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে বয়স ও মাতৃত্বের কারণে শরীরের পরিবর্তন নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রেণুকা শাহানে।

এক সাক্ষাৎকারে রেণুকা শাহানে বলেন, “ঐশ্বরিয়া রাই বচ্চন বহু বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন। আমরা কি সেটি উদযাপন করা উচিত নয়? কোনো সংস্থা একজনকে বাদ দিতে এক মিনিট সময় নেয় না, অথচ ঐশ্বরিয়া বছরের পর বছর একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বরিয়া। তারপরও মানুষ প্রশ্ন তোলে—ও কী পরেছে, ওকে এই পোশাকে মানাচ্ছে না। এসব মন্তব্য বন্ধ করা উচিত। ভালো কিছু বলার না থাকলে চুপ থাকাই শ্রেয়।”

রেণুকা উল্লেখ করেন, ডিজিটাল যুগে অভিনেত্রীদের জীবন সর্বদা জনসমালোচনার আওতায় থাকে। তারা ওজন বাড়ালেও বা কমালেও, পোশাক বা চেহারা নিয়েও সমালোচনার শিকার হন। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই শরীরে পরিবর্তন আসে, কিন্তু সমাজ তা মেনে নিতে চায় না।

তিনি আরও মনে করিয়ে দেন, ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চনও এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন—“কারও চেহারা বা শারীরিক পরিবর্তন নিয়ে মন্তব্য করা সংবেদনশীলতার অভাবের প্রকাশ।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঐশ্বরিয়া রাইকে নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ রেণুকা শাহানে

প্রকাশের সময়ঃ ০১:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫