ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ডিলিট হওয়া হোয়াইটসএ্যাপের ম্যাসেজ পড়বেন যেভাবে

  • অধিকার ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ০১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৫৩১ Time View

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করেন। সারাদিনে অসংখ্য বার্তা আদান–প্রদান হয় এই প্ল্যাটফর্মে। তবে অনেক সময় দেখা যায়, প্রেরক মেসেজ পাঠানোর পরই সেটি ডিলিট করে দেন। তখন কৌতূহল জাগে—আসলে সেই মেসেজে কী লেখা ছিল?

বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ডিলিট হওয়া মেসেজ দেখা সম্ভব হলেও, এতে ব্যক্তিগত তথ্য ফাঁস ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তাই এসব অ্যাপ ব্যবহারে সতর্ক থাকা জরুরি।

তবে সুখবর হলো—থার্ড পার্টি অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ দেখা যায়। এজন্য ব্যবহার করা যায় ফোনের নোটিফিকেশন হিস্ট্রি ফিচারটি।

যারা অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের ভার্সন ব্যবহার করছেন, তাদের ফোনে আগে থেকেই এই ফিচারটি বিল্ট-ইনভাবে যুক্ত থাকে।

হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ দেখার উপায়:

  1. ফোনের Settings এ যান।
  2. এরপর Notifications অপশনে ট্যাপ করুন।
  3. সেখান থেকে More settings বা Advanced settings-এ গিয়ে Notification history চালু করুন।

একবার সক্রিয় করলে, ফোন গত ২৪ ঘণ্টার সব নোটিফিকেশন ট্র্যাক করবে—যার মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেজও অন্তর্ভুক্ত থাকবে। ফলে কেউ মেসেজ ডিলিট করলেও সেটি নোটিফিকেশন লগে দেখা যাবে

তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিতে শুধুমাত্র টেক্সট মেসেজ দেখা সম্ভব। ছবি, ভিডিও বা ভয়েস নোট নোটিফিকেশন হিস্ট্রিতে সংরক্ষিত হয় না।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ডিলিট হওয়া হোয়াইটসএ্যাপের ম্যাসেজ পড়বেন যেভাবে

প্রকাশের সময়ঃ ০১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫