ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মাদারীপুরে বাস টার্মিনালে দুটি ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থানে পুলিশ

মাদারীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় বুধবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, টার্মিনালে পার্ক করা বাসগুলোর মাঝখানে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে শ্রমিক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার পর মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা টার্মিনাল পরিদর্শন করেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মাদারীপুর জেলা বাস মালিক সমিতির একাংশের সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, আগে থেকেই প্রশাসনের কাছে টার্মিনালে টহল জোরদারের অনুরোধ করা হয়েছিল। ঘটনার পর শ্রমিকদের রাতের পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করলেও কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবারের লকডাউনকে ঘিরে এ ধরনের অপচেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টার্মিনালের নিরাপত্তায় পুলিশ ও শ্রমিক উভয়ের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মাদারীপুরে বাস টার্মিনালে দুটি ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশের সময়ঃ ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫